সারাদেশ

কোস্টগার্ডের  অভিযানে মেঘনা ও তেঁতুলিয়ায় জেলে শূন্য নদী

নিজস্ব প্রতিবেদক, ভোলা : ইলিশের উৎপাদন বাড়াতে প্রধান প্রজনন মৌসুম ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহণ, মজুত, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। এ অনুযায়ী মঙ্গলবার মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর শুরু হয়েছে। মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয় প্রতি বছরের মতো এ বছরও ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে এই পদক্ষেপ নেয়।

এদিকে, বুধবার (১৪ অক্টোবর) সকালে কোস্টগার্ডের পক্ষ থেকে জেলেদের সচেতনার করার লক্ষে ভোলার ইলিশা তালতলিসহ বিভিন্ন মাছঘাটে কোস্টগার্ড দক্ষিন জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মনঞ্জুরুল করিম চৌধুরী মৎস্যজীবি,বোট মালিক সমিতির সদস্য ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।

এর মাধ্যমে জেলেদের সচেতন করা হয় যাতে নিষেধাজ্ঞা অমান্য করে যেন কেউ মা ইলিশ ধরতে নদী না নামে। এদিকে কোস্টগার্ড ইলিশ রক্ষায় ১৬টি স্থায়ী ও লালমোহনে ১টি অস্থায়ী ষ্টেশন বরিশাল বিভাগের ৫টি জেলায় টহল কার্যক্রম শুরু করেছে।

অভিযানের প্রথম দিনে ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে অবৈধ ভাবে মাছ শিকারের দায়ে ৭ জন জেলেকে আটক করা হয়েছে। পরে তাদের ভ্রামমান আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা করে জরিবানা আদায় করা হয়। প্রজনন সময়ে জেলেদেরকে ইলিশ শিকার থেকে বিরত রাখতে নিবন্ধিত ১ লাখ ২৩ হাজার জেলেকে প্রণোদনা হিসাবে ২০ কেজি করে চাল বিতরণসহ ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে মৎস্য বিভাগ।

কোস্ট গার্ড দক্ষিন জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মনজুর-উল- করিম চৌধুরী বলেন, রাত থেকে মা ইলিশ ধরা সংরক্ষন কার্যক্রম শুরু হয়েছে। এ সময় মাছ ধরা,বিক্রি করা মজুদ করা,বিপনন সহ সকল কার্যক্রম বন্ধ আছে। কোস্ট গার্ড নিয়মিত অভিযানের সাথে সাথে আমাদের এই অভিযান সফল করতে সকল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। এর মাধ্যমে মা ইলিশ আমরা সংরক্ষন করতে পারবো। যে সব এলাকায় ঝুকিঁপূর্ণ এলাকা আছে সেসব এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হবে।

সান নিউজ/এএস/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাস পুড়িয়ে জনগণকে ভয় দেখানো যাবে না ; তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দুটি বাস...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা