সারাদেশ

নারী শ্রমিককে ধর্ষণ ও ভিডিও ধারণে গ্রেফতার এক 

নিজস্ব প্রতিনিধি, সাভার : সারা বাংলাদেশে ধর্ষণ নারী নির্যাতন নিয়ে তোলপাড়, আইন পরিবর্তনের মাধ্যমে মৃত্যুদন্ড সাজার প্রজ্ঞাপন জারি করতে যাচ্ছে সরকার। এরই মধ্যে আবারো অভিযোগ উঠলো সাভারের আশুলিয়ায় এক নারী শ্রমিককে ধর্ষণের। ধর্ষণের অভিযোগে আসলাম সুমন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জিরাবো নামাপাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

জিরাবো এলাকার নারী শ্রমিক(৩০) তার স্বামী আব্দুল ওয়াহেদকে নিয়ে আসলাম শিকদার নামের এক ব্যক্তির বাড়িতে একটি কক্ষে ভাড়া থাকতনে। ওই বাড়ির পাশের রুমের ভাড়াটিয়া যুবক সুমন গত ১০ অক্টোবর ওই নারী শ্রমিককে ভয়ভীতি দেখিয়ে তার রুমে নিয়ে ধর্ষণ করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে তাকে ব্লাকমেইলিং করে আসছিলো। পরে গতকাল রাতে ধর্ষণের বিষয়টি জানাজানি হলে ওই নারী আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ রাতেই ওই এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণকারী সুমনকে আটক করে। পরে ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।

আটক ধর্ষণকারী যুবকের বাড়ি ময়মনসিংহ জেলায় । ধর্ষণের শিকার ওই নারী জিরাবো এলাকায় বেঙ্গল প্লাষ্টিক কারখানায় কর্মরত ছিলো। এঘটনায় ধর্ষণের শিকার ওই নারী আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরজ্জামান জানান, ধর্ষণে অভিযোগের ভিত্তিতে সুমন নামে এক যুবকে আটক করেছে , মোবাইল ফোনে ফাঁস হওয়া ভিডিও উদ্ধারের জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধর্ষণকারী যুবককে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাস পুড়িয়ে জনগণকে ভয় দেখানো যাবে না ; তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দুটি বাস...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা