সারাদেশ

প্রজনন মৌসুমে ইলিশ শিকারে জড়িতদের কোন ছাড় নয়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণের জন্য সরকার ঘোষিত সময়সীমার মধ্যে ইলিশ মাছ আহরনকারীরা আইন অমান্য করলে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ও জেলা মৎস কর্মকর্তা আবু সাইদ।

এই সময়ে জেলে বা অন্য কেউ যদি ইলিশ শিকার করেন এবং সরকারি কর্মকর্তা অনিয়ম করলে উভয়কেই শাস্তির আওতায় আসতে হবে।

বুধবার (১৪ অক্টোবর) সকালে কীর্তনখোলা নদী তীরবর্তী ডিসি ঘাট এলাকায় ‘প্রজনন ইলিশ সংরক্ষণ’ অভিযানের উদ্বোধনকালে এসব কথা বলেন তারা।

কর্মসূচির উদ্বোধন করে এসএম অজিয়র রহমান বলেন, মা ইলিশ সংরক্ষন করলে ইলিশের উৎপাদন বৃদ্ধি পায়। তাই ২২ দিনের প্রজনন ইলিশ সংরক্ষণ অভিযানে নৌ-পুলিশ, কোস্টগার্ড, র‌্যাব, পুলিশ, মৎস অফিস ও জেলা প্রশাসন যৌথভাবে নদী ও বাজারে অভিযান চালাবে। তিনি আরো বলেন, ইলিশ শিকার বন্ধের দিনগুলোতে মৎস অধিদপ্তর থেকে পাঠানো জেলেদের সহায়তা পৌঁছে দেয়া হয়েছে।

সহায়তা পেয়ে বা লোভের বশবর্তী হয়ে যারা আইন অমান্য করে নিষিদ্ধের সময়ে যারা ইলিশ ধরা, সংরক্ষন, বাজারজাতের সাথে সংশ্লিষ্ট থাকবে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার করা হবে।

জেলা মৎস কর্মকর্তা বলেন, প্রজনন ইলিশ সংরক্ষন অভিযান চলবে আগামী ৪ নভেম্বর পর্যন্ত। এসময় ইলিশ সংরক্ষন অভিযানে দায়িত্বরত কোনো কর্মকর্তার অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা ও কীর্তনখোলা নদীতে স্পীডবোটে মহড়া দেওয়া হয়।

সান নিউজ/এমএইচ/এসকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাস পুড়িয়ে জনগণকে ভয় দেখানো যাবে না ; তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দুটি বাস...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা