সারাদেশ

ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যার হুমকি ইউপি চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদক : ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে এক গৃহবধু ও তার পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে রাজবাড়ির কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভুগী গৃহবধু স্বপ্না আক্তার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, “আমার বাড়ি মদাপুর ইউনিয়নের হাট মদাপুর গ্রামে। আমার স্বামী মোঃ হযরত শেখ ইউপি চেয়ারম্যান আবুল কালামের সাথে আওয়ামী লীগের রাজনীতি করেন। এই সুবাদে চেয়ারম্যান আমাদের বাড়ি যাওয়া আসা করতেন। এক সময় চেয়ারম্যানের কু-নজর পড়ে আমার উপর। তিনি বিভিন্ন সময়ে গোপনে আমাকে নানা প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিতে থাকেন। আমি তাতে রাজি না হয়ে বিষয়টি আমার স্বামীকে জানাই। এই কথা শুনে আমার স্বামী চেয়ারম্যানের কাছে জিজ্ঞাসা করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে চেয়ারম্যান আমার স্বামীকে হুমকি দিয়ে বলেন, ‘যে কোন উপায় হোক তোর বউয়ের সর্বনাশ করবো’।”

“গত ১৬ মে রাতে আমার স্বামী ও শ্বশুর তারাবির নামাজ পড়তে মসজিদে গেলে চেয়ারম্যান তার লোকজন নিয়ে আমার বাড়িতে আসে। আমি ঘরের বাইরে বের হলেই আমার মুখ, হাত-পা বেধে আমাকে শারীরিক নির্যাতন শুরু করে। এক পর্যায়ে আমি কোন ভাবে মুখ খুলে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসলে চেয়ারম্যান তার লোকজন নিয়ে পালিয়ে যায়। এই ঘটনার পর আমি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আদালতে একটি মামলা দায়ের করি। এরপর থেকে চেয়ারম্যান আমাকে ও আমার পরিবারকে নানাভাবে হত্যার হুমকি দিয়ে আসছে। তার ভয়ে আজ আমার পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। এই অবস্থায় ন্যায় বিচারের জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশিষ্টদের হস্তক্ষেপ কামনা করছি।” যোগ করেন নির্যাতিত গৃহবধু।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা