সারাদেশ

মাটিরাঙ্গায় অস্ত্র-গুলিসহ ইউপিডিএফের ৩ সদস্য গ্রেপ্তার

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (প্রসীত) এর তিন সদস্যকে অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে উপজেলার জার্মপ্লাজম, হ্যাচকপাড়া ও কুলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, হ্লাপ্রুসাই মারমা (৩০) সে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের থোয়াইগ্য মারমার ছেলে। তেজেন্দ্র চাকমা (২৭) সে গুইমারা সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সুমইল্লা চাকমার ছেলে। বিশ্ব ত্রিপুরা (২৮) সে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের মানসি পাড়ার দুর্গ মোহন ত্রিপুরার ছেলে।
‎
এসময়, তাদের কাছে থাকা ১টি এলজি, ১টি পিস্তল, পিস্তলে ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি, এলজির কার্তুজ, ২টি, ১টি খেলনার পিস্তল, ১টি ছুড়ি, এক জোড়া বুট, জুতা, নগদ ১১ হাজার টাকা, এবং তাদের ব্যবহৃত তিনটি ব্যাগ উদ্ধার করা হয়।

সেনাবাহিনী জানিয়েছেন, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙার সেনা জোন ও যৌথবাহিনীর একটি টহল উপজেলার জার্মপ্লাজম, হ্যাচকপাড়া ও কুলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফের তিন সদস্য গ্রেফতার করা হয়।

সান নিউজ/ কেএনআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা