সারাদেশ

মুন্সীগঞ্জে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সিদ্দিক আলী (২৮), আব্দুল হান্নান (৪২), মো. কাউসার আহমেদ (৩২) ও মো. ইয়াসিন মিয়া (৩০)। তারা সকলেই মুন্সীগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মুন্সীগঞ্জের নির্দেশনায় জেলার মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার (২৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের ভিটি শিলমন্দি মিনার মসজিদ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিরস্ত্র) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকার রুহুল আমিনের মুদি দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে চারজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জেলা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/ কেএনআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা