সারাদেশ

নোবিপ্রবিতে  HEAT-ATF সাব-প্রজেক্ট বাস্তবায়ন উপলক্ষে ইনসেপশন ওয়ার্কশপ

‎নোবিপ্রবি প্রতিনিধি 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সরকারি HEAT-ATF সাব-প্রজেক্ট ( ১৩০৮৭) বাস্তবায়ন উপলক্ষে একটি ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মশালায় প্রকল্পের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সুবিধাভোগী জনগোষ্ঠী এবং সামাজিক নিরাপত্তা খাতে সম্ভাব্য অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

‎বুধবার (২৪ জুন) দুপুর ২ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

‎প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে এ গবেষণা প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশের ১৪টি উপকূলীয় জেলাকে কেন্দ্র করে আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কাজ করবেন। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে নোবিপ্রবি আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা অর্জন করবে বলে আমি আশাবাদী।”

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার, সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান সিদ্দিকী এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. জাকির ছায়াদউল্লাহ খান।

‎উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোকাম্মেল করিম তৌফিক। এছাড়া সহকারী অধ্যাপক মো. ফরিদ দেওয়ানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও গবেষকরা উপস্থিত ছিলেন।

‎ইনসেপশন ওয়ার্কশপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রজেক্টের SPM এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদ্দাম হোসেন। অনুষ্ঠানে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন প্রজেক্টের ASPM সহকারী অধ্যাপক ফারিয়ান তাহরিম।

‎ অনুষ্ঠানের আয়োজকরা জানান, বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত HEAT প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) কর্তৃক পরিচালিত ATF Sub-Project-এর Component 2.2 এর অধীনে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে গবেষণা ও উদ্ভাবনী প্রকল্পসমূহে অর্থায়ন প্রদান করা হয়। এ প্রতিযোগিতায় সারা দেশের ১৫১টি প্রকল্পের মধ্যে নোবিপ্রবির ৬টি প্রকল্পের জন্য মনোনীত হওয়ার গৌরব অর্জন করে। এরমধ্যে অর্থনীতি বিভাগের একটি প্রকল্পের জন্য নির্বাচিত হয়েছে এবং এটি বিভাগের জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের বিষয়।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা