সারাদেশ
ফ্যাসিবাদের বিচারের দাবি

অপপ্রচার ও নাশকতার বিরুদ্ধে সাভারে যুবদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি

সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাভারে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় সাভার পৌর যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সাভার থানা যুবদল ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. সুরুজজামান। এ সময় তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সোচ্চার রয়েছে। একই সঙ্গে তিনি ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করার দাবি জানান।

তিনি আরও বলেন, “যে স্বৈরাচারী শক্তি দেশের মানুষের রক্ত ঝরিয়েছে, তাদেরকে বাংলার মাটিতে আর কোনো ধরনের রাজনৈতিক অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না।”

বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে নাশকতা, সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে যুবদলের নেতাকর্মীরা সর্বদা প্রস্তুত রয়েছে। গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার রক্ষায় সংগঠনটি রাজপথে সক্রিয় থাকবে বলেও তারা উল্লেখ করেন।

এ সময় সাভার থানা যুবদল ও পৌর যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে সমাবেশস্থল ত্যাগ করেন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা