সারাদেশ

“আসুন ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই” স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন 

দিনাজপুর প্রতিনিধি

“আসুন ফুলবাড়ীতে ফুলগাছ লাগাই” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্ধোধন করা হয়েছে। গতকাল বুধবার (২৪ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরের কুঞ্জবন বাগানে একটি ফুলগাছ রোপনের মধ্য দিয়ে কর্মসুচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান।

স্থানীয় বেসরকারী সংস্থা বেসিক এর উদ্যোগে এই কর্মসুচি গ্রহণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, বেসিক-এর নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার।

সংস্থার নির্বাহী পরিচালক বলেন, আমাদের এই কর্মসুচির মধ্য দিয়ে উপজেলার সাতটি ইউনিয়ন এবং পৌর এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রেলস্টেশন, হাসপাতাল এবং সড়কের পাশে পর্যায়ক্রমে চার হাজার বিভিন্ন ফুলের চারা রোপন করা হবে। এছাড়াও এক হাজার ফলের গাছ রোপন করা হবে। গাছ আমাদের জীবনের একটি অংশ, তাই আসুন সকলে মিলে ফুলবাড়ীকে ফুলের মত সাজাই, সুস্থ সুন্দর পরিবেশ গড়ি। গাছ লাগাই পরিবেশ বাচাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান বলেন, বৃক্ষ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কমাতে সাহায্য করে এবং আমাদের সুন্দর ও বাসযোগ্য পৃথিবী উপহার দেয়। বর্তমান সময়ে বৈশি^ক উষ্ণায়ন এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, সেই গাছের পরিচর্যার দায়িত্বও আমাদের নিতে হবে।

আমি আশা করি, এই কর্মসূচির মাধ্যমে সবাই বৃক্ষরোপণে উৎসাহিত হবে এবং নিজেদের বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের খালি জায়গায় আরও বেশি করে গাছ লাগাবে। আসুন, আমরা সবাই মিলে একটি সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলি।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা