সারাদেশ

প্রেমের বিয়ে, সাবেক স্বামীর ম্যাসেজে প্রাণ গেল তরুণীর

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক সূত্রে জানা গেছে, সাবেক স্বামীর পাঠানো একটি ম্যাসেজকে কেন্দ্র করে বর্তমান স্বামীর সঙ্গে কথোপকথনের পর ওই গৃহবধূকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

বুধবার (২৪ জুন) সন্ধ্যায় এ ঘটনায় বেগমগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এর আগে, একই দিন সকাল ১১টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড় অভিরামপুর গ্রামের সুজায়েত উল্যা ভুঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত সামিয়া তাহসিন (১৮) চট্টগ্রামের মীরসরাই উপজেলার সাহের আলী এলাকার নুর নবীর মেয়ে। প্রায় দুই বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তিনি বেগমগঞ্জ উপজেলার বড় অভিরামপুর এলাকার মো. ইয়াছিন ভুঁইয়ার (২৬) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের আগে সামিয়ার আরেকটি বিয়ে হয়েছিল। পূর্বের স্বামীর সঙ্গে যোগাযোগের বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে আলোচনা হতো। বুধবার সকালে সামিয়ার মোবাইল ফোনে তার সাবেক স্বামীর একটি মেসেজ আসে। বিষয়টি দেখে বর্তমান স্বামী ইয়াছিন তাকে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ না করার অনুরোধ জানান। পরে তিনি খেলা দেখতে ঘর থেকে বের হয়ে যান।

এর কিছুক্ষণ পর ইয়াছিনের মা সাজেদা বেগম ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে সামিয়াকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যদের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে তাকে ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুল রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

সান নিউজ/ কেএনআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা