সারাদেশ

গ্রাম উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে : ফরিদপুরের ডিসি

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন স্লোগানের মধ্যে দিয়ে ফরিদপুরে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এ উপলক্ষ্যে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০ টায় আলোচনা সভা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভার্চুয়ালি দুর্যোগ সহনীয় বাস গৃহ শুভ উদ্বোধন অনুষ্টান শুরু হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝর্ণা হাসান।


আলোচনা সভায় প্রধান অতিথি অতুল সরকার বলেন, প্রাকৃতিকএবং মানবসৃষ্ট উভয়ভাবেই দুর্যোগ আসতেপারে। সামাজিক অবক্ষয়ও একটা দুর্যোগ। এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এজন্য ভাল মানুষ হতে হবে। তিনি আরো বলেন, দুর্যোগ প্রতিরোধের যেমন ব্যবস্থা আছে আবার প্রতিকারেরও ব্যবস্থা আছে। এই বিষয়গুলো অনুসরন করতে হবে।

জেলা প্রশাসক বলেন, প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও মানবিক দুর্যোগের বিষয়ে সচেতন হতে হবে। আজকের একটা শিশু যদি ভাল পরিবার-পরিবেশ পায়, তাহলে সে ভাল হবে। মুখের ভাষা, ব্যবহার সবই নির্ভর করে পরিবার এবং সামাজিক শিক্ষার উপর। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শহরের সকল সুযোগ সুবিধা গ্রামে নিশ্চিতকরণের জন্য কাজ করছেন। শহরের সাথে সাথে গ্রাম উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।

সান নিউজ/বিডি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা