সারাদেশ

এক ইলিশের দাম ৫৩০০ টাকা!

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট : বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ৯০০ গ্রাম ওজনের ইলিশ মাছ। ইলিশটি মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বাগেরহাটের প্রধান মৎস্য আড়ৎ কেবি বাজারে চড়া দামে বিক্রি হয়েছে।

বাগেরহাট শহরের বাসিন্দা রেজাউর রহমান মন্টু ৫ হাজার ৩০০ টাকার ইলিশ মাছটি কিনে নেন।

জেলেরা বলেন, অন্য যে কোন বছরের তুলনায় এবছর প্রথম থেকেই ইলিশের আকার মোটামুটি বড় ছিল। এক কেজি থেকে দেড় কেজি ওজনের মাছ আমরা সচারচর পেয়ে থাকি।

কিন্তু দুই কেজির উপরের মাছ খুবই কম পাওয়া যায়। মঙ্গলবার ২ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি ইলিশ আমাদের জালে ধরা পড়েছে। এত বড় মাছ আগে কখনও পাইনি। মাছটি যখন আমাদের জালে উঠেছিল, তখন খুব খুশি হয়েছি।

মাছের ক্রেতা রেজাউর রহমান মন্টু বলেন, কেবি বাজারে প্রায়ই আসি, মাঝে মধ্যে ইলিশ কিনি, আবার কখনও কখনও ঘুরে চলে যাই। আজকে বাজারে গিয়ে দেখি একটি মাছের জন্য অনেকে ভিড় করছে। কাছে গিয়ে দেখি অনেক বড় একটি ইলিশ।

অনেকেই দাম বলেছে, আমি শেষ পর্যন্ত ৫ হাজার ৩০০ টাকায় কিনেছি। তারপরে মেপে দেখি মাছের ওজন ২ কেজি ৯০০ গ্রাম। এত বড় মাছ গত বিশ বছরে আমি দেখিনি।

সান নিউজ/ এসকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা