সারাদেশ

কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে আবারও ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর : নাব্য সঙ্কটের কারণে সোমবার (১২ অক্টোবর) দুপুর থেকে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে আবারও ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। মঙ্গলবারও (১৩ অক্টোবর) ফেরি চলার সম্ভবনা নেই বলে জানিয়েছে বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ফেরিঘাট কর্তৃপক্ষ।

জানা গেছে, সোমবার সকাল থেকে কে টাইপ ও ছোট ৪/৫টি ফেরি চলাচল করে। দুপুরের দিকে কে টাইপ ফেরি কিশোরী ডুবোচরে কিছু সময়ের জন্য আটকে যায়। এরপর থেকে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে। চ্যানেলে নাব্য সঙ্কট প্রকট আকার ধারণ করায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাট সূত্রে জানা গেছে, ফেরি চলাচলের জন্য চ্যানেলে পর্যাপ্ত পানি না থাকায় ফেরির তলদেশ প্রায়ই ডুবোচরে ঠেকে যায়। এ কারণে রাতের পুরো সময়ই অনেকদিন ধরেই নিয়মিতভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এছাড়াও সীমিতভাবে কয়েকটি ফেরি দিনে চলতো। সোমবার থেকে আবারও ফেরি চলাচল অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম বলেন, সোমবার দুপুর থেকে বন্ধ রয়েছে ফেরি চলাচল। আজও চলবে কি-না তার নিশ্চয়তা নেই।

সান নিউজ/কেএ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সকালটা শুরু হলো স্মৃতিচারণ আর শ্রদ্ধার মধ্য দিয়...

ইতিহাস জানা তরুণেরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না : প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি কর...

তবে স্পিনের ফাঁদে ধুঁকছে বাংলাদেশ: লাঞ্চে ২০৫/৭, পিছিয়ে ১৫১ রানে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের জ...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

গ্যাস কেনার সামর্থ্য নেই, ঢাকায় ফিরছে লাকড়ির চুলা!

এক নজরে: গ্যাসের দাম, কাঠের চুলায় ফিরছে রাজধানীর গর...

এক দশকে বিদেশি দেনা প্রায় দ্বিগুণ, সবচেয়ে বড় পাওনাদার চীন

দশ বছরে বিদেশি ঋণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে পাকিস্তানের। বিশ্বব্যাংকের সর্বশেষ...

অভিষেক শতকেই দ্বিশতক, লেজের ব্যাটারদের নিয়ে একাই টেনে তুললেন বাংলাদেশকে

সিলেট টেস্টের তৃতীয় দিন বিকেলে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে এমন এক ইনিংস, যা ব...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা