সারাদেশ

এনজিওকর্মীকে গণধর্ষণ : আদালতে জবানবন্দি

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট : বাগেরহাট জেলার ফকিরহাটে এক এনজিওকর্মীকে দলবেধে ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় গ্রেপ্তার ভ্যানচালক মামুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. খোকন হোসেনের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় আসামি ভ্যানচালক মামুন।

এদিকে বাগেরহাট সদর হাসপাতালে ওই নারীর ডাক্তারি পরিক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার রাতে ফকিরহাট উপজেলার জারিয়া মাইট কুমড়া এলাকায় ওই এনজিওকর্মী বাসায় ঢুকে ৪ সন্ত্রাসী তাকে গণধর্ষণ করে। পাশের রুমে নিয়ে অপর এক পুরুষ এনজিওকর্মীর সাথে উলঙ্গ করে ভিডিও ধারণ করে নগদ অর্থ ও স্বণার্লকার নিয়ে যায়।

রোববার সকালে ওই এনজিওকর্মী ফকিরহাট থানায় চার জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। পুলিশ ওই দিন দুপুরে ফকিরহাটের জারিয়া মাইট কুমড়া এলাকায় অভিযান চালিয়ে মামুনকে আটক করে। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় গণধর্ষণের ভিডিওসহ একটি মোবাইল।

মামলায় মামুন ছাড়াও জারিয়া মাইট কুমড়া এলাকার রাজমিস্ত্রি ফিরোজ (২৮), দিনমজুর মুসা (২৬), ভ্যানচালক রাজুকে (২৯) আসামি করা হয়েছে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু খায়রুল আনাম জানান, এনজিওকর্মীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ভ্যানচালক মামুন সোমবার দুপুরে দোষ শিকার করে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অন্য ৩ ধর্ষককে গ্রেফতার পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের মতবিনিময়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনে ভাষণ দেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা