সারাদেশ

পাসপোর্ট করতে এসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খুন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম থেকে ঢাকায় পাসপোর্ট করতে এসে দালালদের খপ্পরে পরে খুন হয়েছে আজিজুল ইসলাম মেহেদী (২৪) নামের এক যুবক। রাজধানীর হাতিরঝিল লেক থেকে তার লাশ উদ্ধার করেছে হাতিরঝিল থানা পুলিশ। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করে বলা হচ্ছে তাকে খুন করা হয়েছে।

মৃত আজিজুল ইসলাম মেহেদী চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলার বাউরিয়া গ্রামের ফখরুল ইসলামের একমাত্র ছেলে। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আজিজুল ইসলাম মেহেদীর মরদেহ শনাক্ত করে তার পরিবার।

মেহেদীর পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার বিকেল ৫টার দিকে চট্টগ্রাম থেকে পাসপোর্ট করার কথা বলে ঢাকায় আসে। পরে বনশ্রীতে তার বন্ধুর বাসায় উঠে। রোববার ভোরে বাসা থেকে বের হয় মেহেদী। এরপর থেকেই তারা কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং তার ফোন নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছিল।

সর্বশেষ সোমবার সকাল ৬টার দিকে পুলিশ তাদের জানায় মেহেদীর মরদেহ উদ্ধারের বিষয়ে। পরে মঙ্গলবার তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসে মরদেহ শনাক্ত করেন। মেহেদীর খালাতো ভাই মো. শাকিল বলেন, মেহেদী লেখাপড়ার পাশাপাশি পরিচিতদের পাসপোর্টের কাজ করে দিত বলে জানতাম। পরিচিত কারো পাসপোর্টের কোনো সমস্যা থাকলে সে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে ঠিক করতো। এখন কে বা কারা তাকে এভাবে হত্যা করেছে তা বলতে পারি না।

তিনি বলেন, আমরা ঢামেক হাসপাতাল সূত্রে জানতে পেরেছি তাকে শ্বাসরুদ্ধ করা হয়েছে। আমাদের ধারণা সে পাসপোর্ট করানোর জন্য এসে দালালদের খপ্পরে পড়েছে। আর এর কারণেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। আমরা এ বিষয়ে হাতিরঝিল থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক বলেন, বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। এ বিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে। আশাকরি দ্রুত এর রহস্য উদঘাটন করতে পারব।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা