ছবি: সংগৃহীত
সারাদেশ

৪ বছরের শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ

এসআর শফিক স্বপন, মাদারীপুর

মাদারীপুরের ডাসার উপজেলায় নানাবাড়ি বেড়াতে এসে ৪ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। শিশুটির মায়ের দূর সম্পর্কের ফুপা খাবারের প্রলোভন দেখিয়ে এই পৈশাচিক ঘটনা ঘটায়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টার দিকে ডাসার থানাধীন বালিগ্রাম ইউনিয়নের সোনামহিরপাড়া (আটিপাড়া) এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটিকে গুরুতর অবস্থায় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার কুকরাইল গ্রামের ওই শিশুটি তার মা শারমিন বেগমের সঙ্গে ডাসারের সোনামহিরপাড়া এলাকায় নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল। মঙ্গলবার সকালে শিশুটি বাড়ির উঠানে খেলছিল। এ সময় শিশুটির মায়ের দূর সম্পর্কের ফুপা হোসেন খান (৪৫) তাকে খাবারের প্রলোভন দেখান। একপর্যায়ে কৌশলে শিশুটিকে নিজের ঘরের ভেতর নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

শিশুটির চিৎকার শুনতে পেয়ে তার মা শারমিন বেগম দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং অভিযুক্ত হোসেন খানের ঘর থেকে শিশুটিকে রক্তাক্ত ও আতঙ্কিত অবস্থায় উদ্ধার করেন। অভিযুক্ত হোসেন খান ওই এলাকার হাবি খানের ছেলে।

ঘটনার পরপরই স্বজনরা শিশুটিকে দ্রুত উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, পুলিশ ইতিমধ্যেই ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলেছে। পরিবার আইনের দ্বারস্থ হতে চাইলে পুলিশ প্রশাসন তাদের পূর্ণ আইনি সহযোগিতা নিশ্চিত করবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা ও শিশুটির স্বজনরা।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা