ছবি: সান নিউজ
সারাদেশ

মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ ও অটোরিকশা নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি

নিরাপদ সড়ক নিশ্চিত করতে মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ এবং শহরের ভেতরে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখা।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়া শহরের মজমপুর ট্রাফিক অফিসের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নিসচা কুষ্টিয়া জেলা শাখার সভাপতি নূরুন্নবী বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর হাফিজ লালু, নিসচা কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. আতাউল গনি উসমান, সাংগঠনিক সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন, ‘একটু পাশে দাঁড়াই’ সামাজিক সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম টিপু, কুষ্টিয়া জেলা দোকান মালিক সমিতির সহ-সভাপতি আব্দুল মালেক, এন. এস. রোড দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মকসুদুল হক কল্লোল, জুলাই যোদ্ধা সংসদ কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক মনিরুল ইসলাম বাপ্পী, এনজিও সংস্থা সাফ-এর নির্বাহী পরিচালক ও নিসচা সহ-সাংগঠনিক সম্পাদক মীর আব্দুর রাজ্জাক প্রমুখ।

বক্তারা বলেন, কুষ্টিয়ার মহাসড়কে অবৈধ যানবাহন চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে কিংবা পঙ্গুত্ব বরণ করছে। অথচ এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তারা অবিলম্বে হাইওয়ে সড়কে অবৈধ যান চলাচল বন্ধে কঠোর অভিযান পরিচালনার দাবি জানান।

বক্তারা আরও বলেন, শহরের ভেতরে নিয়ন্ত্রণহীনভাবে অটোরিকশা চলাচলের ফলে যানজট চরম আকার ধারণ করেছে। এতে পথচারী ও যানবাহন চালকেরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। একটি সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণের আহ্বান জানান তারা। পাশাপাশি হাইওয়েতে অবৈধ যানবাহন চলাচল পুরোপুরি বন্ধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার পরামর্শ দেন বক্তারা।

দ্রুত দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন মানববন্ধনকারীরা।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা