ছবি: সংগৃহীত
সারাদেশ

মাদারীপুরে যৌথ অভিযানে ৭,০৪১ ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর পৌরসভার চরমুগরীয়া চরখাগদি এলাকার তালুকদার বাড়িতে এ অভিযান চালানো হয়। অভিযানে মাদারীপুর সদর আর্মি ক্যাম্পের একটি টহল দল অংশ নেয়।

সেনা সূত্র জানায়, রাত আনুমানিক দেড়টার দিকে অভিযান শুরু হয়ে ভোর ৪টা পর্যন্ত চলে। তল্লাশিকালে মাদক বেচাকেনার আলামত পাওয়া গেলে ঘটনাস্থল থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-চরমুগরীয়া ৮ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ির মৃত মোশারফ তালুকদারের ছেলে মো. আকতার তালুকদার (৪৭), একই পৌরসভার খান বাড়ির মৃত মোদারেস খানের ছেলে মো. সোহাগ খান (২৭) এবং ব্যাপারী বাড়ির মৃত মান্নান ব্যাপারীর ছেলে মো. ইমন ব্যাপারী (২৯)।

অভিযানে তাদের কাছ থেকে ৭ হাজার ৪১ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা, ৩ লাখ ২ হাজার ১৮০ টাকা নগদ, ১০টি মোবাইল ফোন, একটি চাইনিজ কুড়াল, একটি ডেবিট কার্ড ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।

অভিযানের সময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান উপস্থিত ছিলেন। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়।

এ ধরনের অভিযানে এলাকায় মাদক কারবার কমবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা