ছবি: সংগৃহীত
সারাদেশ

নরসিংদীর রায়পুরায় ৫ যুবকের বিরোদ্ধে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীর রায়পুরায় পাঁচ যুবকের বিরুদ্ধে এক যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়, এতে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।

ঘটনাটি ঘটে গত ১৫ জানুয়ারি রাত আনুমানিক ১০টার দিকে। ভুক্তভোগী যুবতী জানান, তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বাইরে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা পাঁচ যুবক তার মুখ চেপে ধরে বাড়ির পাশের খড়কুটার দিকে নিয়ে যায়। মামলার অভিযোগে বলা হয়, আসামি রাহিম তাকে ধর্ষণের চেষ্টা করে এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। অন্য আসামিরা তার কাপড় ছিঁড়ে শ্লীলতাহানি করে।

এ সময় শাহপরান নামের এক আসামি মোবাইল ফোনে ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়।পরে ভুক্তভোগী স্থানীয় একটি ফার্মেসি থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

ঘটনার দুই দিন পর, অর্থাৎ ১৭ জানুয়ারি রায়পুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী যুবতী। অভিযোগের ভিত্তিতে রায়পুরা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মজিবুর রহমান মামলাটি নথিভুক্ত করেন।পরবর্তীতে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণ ক্ষুব্ধ হয়ে তিন জন আসামিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।আটককৃতরা হলেন রাহিম, মাহাবুবুর রহমান ও ত্রিদাস।এ ঘটনায় আরও দুই আসামি সাজিদ ও শাহপরান পলাতক রয়েছে।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

এ ঘটনায় ভুক্তভোগী ও তার পরিবার এই নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা