ছবি: সংগৃহীত
সারাদেশ

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, আহত ১৫

মাদারীপুর প্রতিনিধি

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর টেক্সটাইল মিল এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে।

আজ সন্ধ্যা ৬টার দিকে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। সোয়া ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের টেক্সটাইল মিল এলাকায় বিপরীতমুখী একটি বাসকে সাইড দিতে গিয়ে যাত্রীবাহী একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ ইজিবাইকটিকে টেনে-হেঁচড়ে সড়কের পাশে খাদে ফেলে দেয়। বাসের চাপায় ঘটনাস্থলেই পাঁচজন মারা যান।

মাদারীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, “আমরা ঘটনাস্থলে এসে তিনজনের লাশ উদ্ধার করেছি। বাসের নিচে চাপা পড়ে আরও দুইজনের মরদেহ রয়েছে। দ্রুত বাসটি উদ্ধারের চেষ্টা করছি।”

দুর্ঘটনায় নিহতদের মরদেহ ও আহত যাত্রীদের উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় সীমিত আকারে যান চলাচল শুরু করা হয়। যান চলাচল স্বাভাবিক করতে এখনও তারা কাজ করছে। আহতদের হাসপাতালে পাঠানোর জন্য পর্যাপ্ত অ্যাম্বুলেন্স আনা হয়েছে। উদ্ধার ও সড়কে যান চলাচল স্বাভাবিক করতে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি এলাকাবাসী যুক্ত হয়েছেন।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা