ছবি: সংগৃহীত
সারাদেশ

ভালুকায় স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার ডা. জাহিদুল ইসলামের

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ডা. জাহিদুল ইসলাম ভালুকাবাসীর উদ্দেশে একটি বার্তা প্রদান করেছেন। এক বার্তায় তিনি নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে “যুব নাগরিক কমিটি” গঠনের ঘোষণা দেন।

ডা. জাহিদুল ইসলাম বলেন, তিনি নিজেও একজন সাধারণ নাগরিক। বাংলাদেশের অন্যান্য এলাকার মতো ভালুকাতেও নাগরিক সেবা নিয়ে মানুষকে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হয়। বয়স্ক ভাতা, শিক্ষা উপবৃত্তি, বিভিন্ন সরকারি অনুদান ও প্রণোদনার মতো গুরুত্বপূর্ণ সেবাগুলো অনেক সময় কাঙ্ক্ষিতভাবে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় সাধারণ মানুষের কাছে পৌঁছায় না।

তিনি বলেন, সরকারিভাবে নানা উদ্যোগ থাকলেও স্থানীয় পর্যায়ে প্রভাব ও হস্তক্ষেপের কারণে এসব সেবা সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হয় না। আগামী দিনে ভালুকায় কোনো ধরনের অনিয়ম, প্রভাব বিস্তার কিংবা বৈষম্য থাকবে না-এমন একটি পরিবেশ গড়ে তুলতেই তিনি সংসদ সদস্য প্রার্থী হয়েছেন বলে উল্লেখ করেন।

ডা. জাহিদুল ইসলাম জানান, এই লক্ষ্য বাস্তবায়নের জন্য ভালুকায় একটি “যুব নাগরিক কমিটি” গঠন করা হবে। এই কমিটিতে শিক্ষক, ব্যবসায়ী, তরুণ সমাজ, আলেম সমাজ ও নারীদের সমন্বয়ে একটি প্রতিনিধিত্বশীল কাঠামো তৈরি করা হবে। কমিটির মূল উদ্দেশ্য হবে প্রতিটি নাগরিক সেবা ও উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা করা।

তিনি আরও বলেন, এই যুব নাগরিক কমিটি সরাসরি জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। প্রতিটি কাজের অগ্রগতি ও সিদ্ধান্ত নিয়মিতভাবে জনগণের সামনে তুলে ধরা হবে, যাতে মানুষ জানতে পারে-কী হচ্ছে, কীভাবে হচ্ছে এবং কেন হচ্ছে।

বার্তায় তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমেই একটি উন্নত ও বাসযোগ্য ভালুকা গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

শেষে তিনি ভালুকাবাসীর উদ্দেশে বলেন, “আসুন আমরা সবাই মিলে এমন একটি ভালুকা গড়ে তুলি, যেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে মূল হাতিয়ার।” তিনি স্লোগান উচ্চারণ করে বলেন, “জিতবে এবার শাপলা কলি।”

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা