সারাদেশ

গাইবান্ধায় শত বছরের রাস্তা কেটে নালা খনন

গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ব্যক্তিগত জমির দাবি করে শত বছর ধরে মানুষের চলাচল করা রাস্তা কেটে নালা খননের অভিযোগ উঠেছে সাবেক এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এতে স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েছে অন্তত তিন শতাধিক পরিবার। একই সঙ্গে বিপাকে পড়েছে সাঁকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীগণ।

জানা যায়, প্রতিদিন হাজারও মানুষের চলাচলের পথ কেটে তৈরি করা হয়েছে একটি সরু নালা। খনন করা নালা গ্রামসহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঘটনাটি ঘটেছে সাঘাটা উপজেলার ভরতখালি ইউনিয়নের সাঁকোয়া গ্রামে। শত বছরের পুরনো যোগাযোগ রাস্তাটির জায়গা নিজের জমি দাবি করে সাঁকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মজিদ শ্রমিক লাগিয়ে কেটে বিচ্ছিন্ন করে দেন।

এলাকাবাসী বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন গ্রামের তিন শতাধিক পরিবারের মানুষ যাতায়াত করে। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীগণ প্রতিদিন এ পথ ব্যবহার করে বিদ্যালয়ে যায়। রাস্তা কেটে দেয়ায় শিশু শিক্ষার্থীদের যাতায়াত চরম ঝুঁকির মধ্যে পড়েছে। দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। জরুরি প্রয়োজনে চলাচল প্রায় অসম্ভব হয়ে উঠেছে।

অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা প্রতিবাদ করতেও ভয় পাচ্ছে বলে অভিযোগ ঊঠেছে। সাঁকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. রোখছানা পারভিন বলেন, রাস্তা কেটে ফেলায় শিক্ষার্থীদের স্কুলে আসা-যাওয়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে বর্ষা মৌসুমে যোগাযোগ বন্ধ হয়ে যাবে ও ছোট শিক্ষার্থীদের ঝুঁকি আরও বেড়ে যাবে। সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বলেন, সরকারি বিদ্যালয়সহ সাধারণ মানুষের দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করার কোনো সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা