সারাদেশ

হবিগঞ্জে পরিবহন মালিক ও শ্রমিকদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জ জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করা না হলে তারা সকল বাস জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করে দেবেন বলে জানান হবিগঞ্জ মটর মালিক গ্রুপ, জেলা বাস, মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ।

জেলা প্রশাসক ও পুলিশ সুপার অবৈধ যানবাহন বন্ধ করে দিবেন বলে আশ্বস্ত করলেও এর কোন কার্যক্রম নেই বলেও অভিযোগ করেন তারা।

বুধবার (১৮ নভেম্বর) দুুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ তুলে ধরেন।

হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সভাপতি আলহাজ্ব মো. ফজলুর রহমান চৌধুরী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, হবিগঞ্জ জেলার বিভিন্ন সড়ক মহাসড়কে অবৈধ গণপরিবহণ চলাচল করছে। এমনকি হাইকোর্টের নির্দেশনা অমান্য করে মহাসড়কে সিএনজি অটোরিক্সা চলছে। এছাড়া ও অবৈধভাবে টমটম, নসিমন, করিমন ও ব্যাটারীচালিত অটোরিক্সা চলছে। এসব পরিবহণ বন্ধের জন্য দীর্ঘদিন ধরে আমরা দাবি জানিয়ে আসছি। বিভিন্ন সময় বাস চলাচল বন্ধ করে কর্মবিরতি পালন করেছি। এ সময় প্রশাসনের লোকজন অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেও কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করেননি।

তিনি বলেন, এসব অবৈধ যানবাহনের কারণে দিনের পর দিন মোটা অংকের লোকসান গুণতে হচ্ছে বৈধ পরিবহণগুলোকে। অনেক পরিবহণ এখনও দেউলিয়া হওয়ার পথে। পাশাপাশি অবৈধ পরিবহণগুলোর বেপরোয়া চলাচলের কারণে প্রাণ দিতে হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু এরপরও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। বাস শ্রমিকরা এ ব্যাপারে প্রতিবাদ করলে মারধরের শিকার হতে হয়।

লিখিত বক্তব্য তিনি আরও বলেন, সবশেষ গত ১৪ অক্টোবর আমরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছি। কিন্তু এরপরও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নেয়ার কারণে ২০ অক্টোবর বাস চলাচল বন্ধ রাখা হয়। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার আমাদের আশ্বস্ত করেন ১ নভেম্বর থেকে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু হবে। কিন্তু ১৮ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয়নি। যে কারণে বাধ্য হয়ে আমাদেরকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। আগামী ২৮ নভেম্বরের মধ্যে জেলার বিভিন্ন সড়ক মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ না হলে ২৯ নভেম্বর থেকে বাস চলাচল স্থায়ীভাবে বন্ধ করে বাসগুলো জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করে দেয়া হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাবেক সভাপতি শফিকুর রহমান, সাধারন সম্পাদক শংখ শুভ্র রায়, হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. সজিব আলী, হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ফেরদৌস আহমেদ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া প্রমুখ।

সান নিউজ/এফসি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা