সারাদেশ

ধর্ষণের ভিডিও ভাইরালের হুমকিতে ৩৫ লাখ টাকা আদায়

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : গণধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বরিশালের আগৈলঝাড়ায় এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে ৩৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় কয়েক জন যুবকের বিরুদ্ধে।

অভিযুক্তরা উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ চাদ্রিশি গ্রামের সাদেক ভাট্টির ছেলে আনিচুর রহমান ভাট্টি ও তার সহযোগী। মঙ্গলবার (১৭ নভেম্বর) গৃহবধূ আগৈলঝাড়া থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন। থানার অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার জানান, উপজেলার দক্ষিণ চাদ্রিশি গ্রামের সাদেক ভাট্টির ছেলে আনিচুর রহমান ভাট্টি চলতি বছর ২ জানুয়ারি রাতে ‘পুলিশ ধাওয়া করছে’ বলে একই এলাকার এক প্রবাসীর ঘরে প্রবেশ করেন। এ সময় তার সহযোগী নজর আলী হাওলাদারের ছেলে হালিম হাওলাদার বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়।

এ অবস্থায় আনিচুর রহমান প্রবাসীর স্ত্রীর কাছে পানি খেতে চায়। তিনি পানি নিয়ে ঘরের দ্বিতীয় তলায় গেলে সেখানে আনিচুরের দ্বারা ধর্ষণের শিকার হন তিন সন্তানের জননী ওই নারী। সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে রাখেন অভিযুক্ত।

পরে হালিম হাওলাদারও ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায়। এতে ব্যর্থ হয়ে আনিচুরের ধর্ষণের ভিডিও প্রবাসী স্বামীর কাছে পাঠানোসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ করেন হালিম হাওলাদার।

একইভাবে ভয় দেখিয়ে দুই অভিযুক্ত পরে একাধিকবার ওই নারীকে ধর্ষণ ও ৩৫ লাখ টাকা হাতিয়ে নেন। আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম সরোয়ার জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা