সারাদেশ

নওগাঁয় ডায়াগনস্টিক সেন্টার থেকে নারী লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ : নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার ইসলামিয়া ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার থেকে আরিফা জান্নাত (২০) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উক্ত তরুণী ক্লিনিকটিতে রিসিপশনিস্ট পদে চাকরি করতেন।

বুধবার ( ১৮ নভেম্বর) সকালে পুলিশ ক্লিনিকের একটি কক্ষের ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তরুণীর লাশ উদ্ধার করে। নিহত তরুণীর বাড়ি ধামইরহাট উপজেলার সদর ইউনিয়নের মহিশ্বর গ্রামে। তার বাবার নাম মিজানুর রহমান।

পুলিশ ও রোগীর স্বজন সূত্রে জানা যায়, নজিপুর পৌরসভার বাসস্টান্ড এলাকায় অবস্থিত ইসলামিয়া ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে গত এক বছর ধরে আরিফা জান্নাত নামের ওই তরুণী রিসিপশনিস্ট পদে চাকরি করতেন। ক্লিনিক ভবনের নিচ তলার একটি কক্ষে থাকতেন তিনি।

ভবনে ক্লিনিকটির নার্স ও অন্যান্য নারী কর্মচারীরাও বাস করতেন। বুধবার সকালে স্থানীয় লোকজন ভবনের একটি কক্ষের জানালা দিয়ে একটি লাশ ঝুলে থাকতে দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ওই তরুণীর লাশ উদ্ধার করে।

নিহত তরুণীর বাবা মিজানুর রহমান বলেন, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে, এটা আমি বিশ্বাস করি না। আমার ধারণা কেউ নির্যাতন করে হত্যা করার পর লাশ ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা করছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আলম শাহ্ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালের নারী কর্মচারী আত্মহত্যা করেছেন। কারণ, লাশ উদ্ধারের সময় ঘরের দরজা ভেতর থেকে শক্তভাবে লাগানো ছিল। দরজা লাগানো অবস্থায় ঘরের ভেতর থেকে বের হওয়ার অন্য কোনো পথ নেই।

ময়নাতদন্তের জন্য নিহত তরুণীর লাশ নওগাঁ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে, তরুণী আত্মহত্যা করেছেন কিনা।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা