সারাদেশ

বোয়ালমারী ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী থানায় সদ্য যোগ দেয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বোয়ালমারী প্রেসক্লাব ও উপজেলায় কর্মরত মূলধারার জাতীয়, স্থানীয় এবং টিভি চ্যানেলের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় নিজ কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের মিয়া।

নবাগত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম মতবিনিময়কালে বলেন, মাদক-সন্ত্রাস-চুরি-ডাকাতি-ছিনতাই-বাল্যবিয়েসহ সব ধরনের অপরাধ নির্মুল করতে চাই। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চান।

এ সময় উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক চন্দনা পত্রিকার সম্পাদক কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী বার্তা সম্পাদক এডভোকেট কোরবান আলী, যুগান্তর প্রতিনিধি সেলিম রেজা লিপন, সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, ভোরের কাগজ প্রতিনিধি কামরুল সিকদারসহ প্রমুখ।

সান নিউজ/কামরুল/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা