সারাদেশ

চুরি হওয়া শিশুর লাশ মিললো পুকুরে

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গাবতলা গ্রামে গভীর রাতে ঘুমন্ত মা-বাবার পাশ থেকে ১৭ দিন বয়সী সানজিদা আক্তার সোহানা নামের চুরি যাওয়া নবজাতকের লাশ উদ্ধার হয়েছে। সন্তান হারিয়ে এখন পাগলপ্রায় শিশুটির বাবা জেলে সুজন খান ও মা শান্তা আক্তার।

বুধবার (১৮ নভেম্বর) সকালে পুলিশ ওই বাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করে। বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার রাতে ওই নবজাতকের দাদা মো. আলী হোসেন খান বাদী হয়ে সোমবার রাতে মোরেলগঞ্জ থানায় অপহরণ মামলা করেন।

জানা গেছে, রোববার রাত ১১টার দিকে স্বামী-স্ত্রীর মাঝখানে মেয়েকে ঘুম পাড়িয়ে তারা ঘুমিয়ে যান। রাত আনুমানিক দুইটার দিকে তারা জেগে দেখেন শিশুটি বিছানায় নেই। তার বালিশটি খাটের নিচে পড়ে আছে। ঘরের দরজাও খোলা।

প্রতিবেশীদের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পারিবারিক কলহের কারণে শত্রুতাবশত ১৭ দিনের শিশুকে চুরির পর হত্যা করে লাশ পুকুরে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানায়, শিশুটি চুরি হওয়ার পর বাড়ির পুকুরে একাধিকবার জাল ফেলাসহ বিভিন্ন উপায়ে খোঁজা হয়েছিল। তখন তার কোনো সন্ধান মেলেনি। ভোরে বাড়ির পুকুরে নবজাতকের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়া হয়।

পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠায়।

এ মামলার তদন্ত কর্মকর্তা মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) ঠাকুর দাশ মন্ডল বুধবার সকালে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করেন। তবে এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা