সারাদেশ

নওগাঁর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ : নওগাঁয় শ্রমিকদের বিরুদ্ধে সড়কে চাঁদাবাজি ও রুট নিয়ন্ত্রণের অভিযোগ এনে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিকরা।

বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে বন্ধ আছে অভ্যন্তরীণ রুটের বাস চলাচল। এছাড়া পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হচ্ছে দূরপাল্লার বাসও।

নওগাঁ মোটর মালিক গ্রুপের নেতারা বলছেন- চাঁদাবাজি ও সড়ক নিয়ন্ত্রণ নিয়ে শ্রমিকদের সঙ্গে তাদের দ্বন্দ্ব দীর্ঘদিনের। নতুন শ্রমিক নেতারা নওগাঁ, পাবনা ও কিশোরগঞ্জ রুট দখলের চেষ্টা করলে দ্বন্দ্ব চরমে ওঠে। বিষয়গুলো নিরসন না হওয়া পর্যন্ত সব রুটের বাস চলাচল বন্ধ থাকবে জানান মালিকপক্ষের নেতারা।

এদিকে হঠাৎই এই সিদ্ধান্তের সমালোচনা করে শ্রমিক নেতারা বলছেন, পাবনা ও কিশোরগঞ্জ রুটে নওগাঁ জেলার কোনো পরিবহন ছিলো না। এতে শ্রমিকরা বঞ্চিত হয়ে আসছে। তাই নিজস্ব উদ্যোগে দুটি বাস চলাচলের উদ্যোগ নেওয়া হয়। এতে মালিকপক্ষের বাধা দেওয়াটা অযৌক্তিক।

এদিকে পূর্ব ঘোষণা ছাড়া পরিবহন বন্ধ করে দেওয়ায় চরম বিড়ম্বনায় পড়েছেন যাত্রী সাধারণ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা