সারাদেশ

সিলেট যেনো কারবালা

এনামুল কবীর, সিলেট : সিলেট যেনো সেই কারাবালা প্রান্তরে রূপ নিয়েছে! নগরবাসীর পানির কষ্ট দেখে তাই মনে হচ্ছে। কোথাও পানি নেই!

বিশেষ করে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজন ধোয়া-মোছার পানিতো পাচ্ছেন না, খাবার পানির সংকটেও পড়েছেন তারা। যা সংগ্রহে ছিল তা ফুরিয়ে গেছে।

পানির খোঁজে পরিবারের পুরুষ থেকে শুরু করে শিশু-কিশোর-কিশোরী, এমনকি নারীরাও এখন ঘরের বাইরে বের হতে শুরু করেছেন।

নগরীর শেখ ঘাট, কাজিরবাজার, কালিঘাট, তালতলা, উপশহর, মাছিমপুর, কদমতলী, বন্দরবাজার, ভাঙাটিকর ইত্যাদি এলাকার পরিস্থিতি খুব খারাপ। পানির জন্য তারা মসজিদের পুকুর, পুরানো পরিত্যাক্ত ছোটখাটো জলাশয় আর সুরমায় ছুটে যাচ্ছেন।

কেউ রাস্তায় ভ্যান-গাড়িতে করে কলস-বাতলি নিয়ে, আবার কেউ হাতে বাতলি-বোতল নিয়ে ছুটছেন পানির সন্ধান। কেউ আবার খাবারের পানির জন্য দোকানের বোতলজাত পানির ওপর ভরসাও রাখছেন।

পানির জন্য সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শহর এলাকার বাসিন্দারা। এসব এলাকায় নেই কোনো নলকূপ কিংবা সুপেয় জলাধার। ফলে তারা শহরের বাহিরের চা বাগান বা শহরতলীর বিভিন্ন স্থান থেকে খাবারের পানি সংগ্রহ করতে ছুটছেন।

সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজ জানান, পানি বিতরণ ব্যবস্থা বিদ্যুতের ওপর নির্ভর করে। এ কারণে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক না হলে পানির সরবরাহও স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না। শুধু পানি সরবরাহ ব্যবস্থায় বিপর্যয় নয়; বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবা প্রদানেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে বিদ্যুৎ না থাকায়। কমে গেছে ইন্টারনেটের গতিও।

প্রধান প্রকৌশলী আরও জানান, আগুনে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ উপকেন্দ্রের পাওয়ার ট্রান্সফরমার মেরামতে গতকাল থেকেই কাজ করছেন ২ শতাধিক কর্মী। রাতেও বিরতিহীনভাবে মেরামত কাজ করেছেন তারা। তবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে কখন; এ বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।

অবশ্য, বিকল্প উপায়ে আজ সন্ধ্যার মধ্যে সিলেট সিটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন সেখানকার কয়েকজন প্রকৌশলী।

উল্লেখ্য, মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সিলেটের কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অনেকক্ষণ চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনলেও বিদ্যুৎকেন্দ্রের অনেক ক্ষয়ক্ষতি হয়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে সিলেট সদরসহ বেশ কিছু অঞ্চল।

সান নিউজ/এক/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা