সারাদেশ

জুলাই বিরোধী ষড়যন্ত্রকে প্রতিহত করবে জনগণ: আদিলুর রহমান

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ

১৪ শত ছাত্র-তরুণের আত্মাহুতির কারণে বাংলাদেশ মুক্ত হয়েছে। জুলাই সনদ প্রণীত হয়েছে এবং জুলাই সনদ পাওয়ার জন্যই এই গণভোটের আয়োজন। বাংলাদেশের জনগণ এই গণভোটকে জয়যুক্ত করবে। দুষ্কৃতকারীরা কিছু পরিস্থিতি তৈরি করতে পারে, তবে এমন কিছু হলে বাংলাদেশের মানুষ তা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে গণভোট বিষয়ে মতবিনিময় সভায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আদিলুর রহমান বলেন, মানুষ দুটি ভোট দেবে—একটি সংসদ নির্বাচনের ভোট, আরেকটি গণভোটের ভোট। সংসদ নির্বাচনে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে এবং গণভোটে জুলাই সনদের পক্ষে রায় দেবে। নির্বাচনে যারা নির্বাচিত হবে, তারা জুলাই সনদের ভিত্তিতে দেশ পরিচালনা করবে—এটাই আমাদের আকাঙ্ক্ষা। বাংলাদেশ নতুন দিনের দিকে এগিয়ে যাবে।

গণভোট নিয়ে গুজবের বিষয়ে তিনি বলেন, গুজব মোকাবেলার জায়গা হচ্ছে জনগণের ঐক্যবদ্ধ শক্তি—যে শক্তি জুলাই মাসে বাংলাদেশ দেখেছে। জুলাই বিরোধী শক্তি নানা ষড়যন্ত্র করবেই, তবে বাংলাদেশের ঐক্যবদ্ধ ছাত্র-জনতা জুলাই অভ্যুত্থান বিরোধী শক্তিকে প্রতিহত করবে।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রার্থীদের নিরাপত্তার বিষয়টি দেখছে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপনের বিষয়টি তদারকি করছে।

এদিন দুপুরে উপদেষ্টা মুন্সীগঞ্জে নিহত তিন জুলাই শহীদের কবর জিয়ারত করেন, জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং গণভোট বিষয়ে মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

এ সময় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা