ছবি: সংগৃহীত
সারাদেশ

ঝালকাঠিতে পারিবারিক জমি দখল করে গাছ কাটার অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির সদর উপজেলায় গাভরামচন্দ্রপুর এলাকায় গাছ কেটে নিয়ে পারিবারিক সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য তানিয়া আক্তার মিম নামের এক তরুনী।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের বড়ো একসাড়াপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। অভিযোগ রয়েছে, একই এলাকার কয়েকজন ব্যক্তি জোরপূর্বক ওই জমির পুরোনো গাছ কেটে ফেলে নতুন ঘর নির্মাণের প্রস্তুতি নিচ্ছে।

আইটি কোম্পানিতে কর্মরত ভুক্তভোগী তানিয়া আক্তার মিম দাবি করেন, তারা এ বিষয়ে একাধিকবার স্থানীয়ভাবে আপত্তি জানালেও অভিযুক্তরা তা উপেক্ষা করে দখল কার্যক্রম চালিয়ে যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গত ১০ ডিসেম্বর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরবর্তীতে প্রশাসনের সিদ্ধান্তে উক্ত জমির ওপর ১৪৪ ধারা জারির প্রস্তুতি নেয়া হয়েছে।

ভুক্তভোগী আরও অভিযোগ করেন, জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে তাদের পরিবার ও নিকট আত্মীয়দের বিভিন্নভাবে ভয়ভীতি ও চাপ দেওয়া হচ্ছে। এতে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ জানিয়েছে, তিনি একটি সাধারণ ডায়েরি করেছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে। উভয় পক্ষকে আইনশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা