ছবি: সান নিউজ
সারাদেশ

নোয়াখালীতে অ্যাডভোকেট আজিজুল হক বকশী স্মরণে নাগরিক শোকসভা‎‎

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারি, রাজনীতিক-সমাজ সেবক ও নাগরিক আন্দোলনের নেতা অ্যাডভোকেট আজিজুল হক বকশীর স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে নোয়াখালী প্রেস ক্লাবের বীর মুক্তিযোদ্ধা সহিদ উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে আয়োজিত নাগরিক শোকসভায় আইনজীবী, লেখক-কবি-সাহিত্যিক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। শোকসভায় সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা মিয়া মো: শাহজাহান।

আজিজুল হক বকশীর রাজনৈতিক সহযোদ্ধা নুর আলম চৌধুরি পারভেজের সঞ্চালনায় শোকসভায় বকশীর বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ হাবিবুর রাছুল মামুন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমির হোসেন বুলবুল, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাবুল কান্তি মজুমদার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদের (মাহবুব) যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শ্যামল কান্তি দে, বীর মুক্তিযোদ্ধা তারেকেশ্বর দেবনাথ নান্টু, সুশাসনের জন্য নাগরিক -সুজন নোয়াখালী জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, চরজব্বর কলেজের প্রাক্তন অধ্যক্ষ শাহজাহান সাজু, রাজনৈতিক আ.ন.ম জাজের উদ্দিন, সোনাইমুড়ী কলেজছাত্র সংসদের সাবেক ভিপি আবদুল আউয়াল, সাংবাদিক আকবর হোসেন সোহাগ, গোলাম মহিউদ্দিন নসু, লেখক-গবেষক ফখরুল ইসলাম, ফারুক আল ফয়সাল, জাসদ নেতা এস. এম রহিম উল্লাহ, আজিজুল হক বকশীর রাজনৈতিক সহযোদ্ধা খায়রুল বাশার কেবি, জসিম উদ্দিন, হেলাল উদ্দিন, নারী অধিকার কর্মী হাসিনা চৌধুরি, অ্যাডভোকেট আজিজুল হক বকশীর কন্যা ওছয়াতুন হাসনা বিনতে আজিজ হাসি।

বক্তাগণ বলেন, আজকের এই সুবিধাবাদের সমাজে আজিজুল হক বকশীর মতো নির্মোহ-নিবেদিতপ্রাণ রাজনীতিক, আইনজীবী ও সমাজকর্মীর বড়ই অভাব। আমৃত্যু তিনি অধিকারহারা মানুষের জন্য রাজনীতি করেছেন, গরিব অসহায় মানুষের পক্ষে আদালতে লড়েছেন এবং আলোকিত সমাজ গড়ে তোলার লক্ষ্যে সামাজিক সাংস্কৃতিক আন্দোলন করেছেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা