ছবি: সান নিউজ
সারাদেশ

মুন্সীগঞ্জ পৌরসভায় সরকারি খাল দখলের অভিযোগ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ পৌরসভায় সরকারি খাল দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। জানা গেছে, গণকপাড়া এলাকায় পঞ্চসার ইউনিয়নের সীমানা ঘেঁষা ব্রিটিশ আমলের খালটি স্থানীয় একাধিক প্রভাবশালী নিজেদের মালিকানা দাবি করছেন এবং ভরাটের জন্য বাঁশের বেড়া নির্মাণের চিত্র ফুটে উঠেছে।

এই খাল দিয়ে মুন্সীগঞ্জ জেলা শহরের কোটগাঁও, মানিকপুর ও মালপাড়া এলাকার বৃষ্টি ও ড্রেনেজের পানি নিষ্কাশন হয়। তবে ওই এলাকার প্রভাবশালীরা দাবি করছেন, খালের জায়গায় তাদের মালিকানাধীন জমি রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম গণকপাড়ার মোতালেব মিয়ার বাড়ির দক্ষিণ ও পূর্ব অংশে খালের ওপর বেড়া নির্মাণের সত্যতা পাওয়া গেছে। শ্রমিকরা বাঁশ ও জিআই তার ব্যবহার করে বেড়া নির্মাণ করছেন।

শ্রমিকরা জানান, “আমরা কাজের মানুষ, যারা কাজ করাচ্ছেন তাদের সঙ্গে কথা বলুন। এ ছাড়া আমাদের বলার কিছু নেই।”

একাধিক স্থানীয় সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ এ খালটিতে বাপ-দাদা আমলে নৌকা দিয়ে এখনকার পৌর শহরে চলাচল করা হতো। এই খাল দিয়ে নয়াগাঁও হয়ে ধলেশ্বরী নদীতে যাওয়া যেত। আর দক্ষিণে রনছেরপুল হয়ে কাটাখালী বাজারে নৌকায় যাওয়া যেত। কালের পরিবর্তনে খালটি তার জৌলুস হারিয়ে ফেলেছে।

তারা আরও জানান, এর আগেও এই এলাকার আলু গবেষণা কেন্দ্রের দক্ষিণ পাশ দখল করা হয়েছিল। এখন আবার গণকপাড়া পশ্চিম এলাকায় স্থানীয় প্রভাবশালী তপু মোল্লা গংরা খালসংলগ্ন জমি ক্রয় করে, খাল দখলের জন্য বেড়া দিচ্ছেন।

এ ঘটনায় মো. তপু মোল্লা বলেন, “আমরা এ জায়গাটি ক্রয়সূত্রে মালিক হয়েছি। এটা সরকারি খাল বা জলধারা নয়। এখন আমরা ভরাট করবো। আমাদের কিছু অংশ ছেড়েও কাজ করছি।”

এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার বলেন, “আমরা খাল ভরাটের খবর পেয়েছি। আমরা ওই স্থান মেপে সীমানা নির্ধারণ করে পিলার নির্মাণ করে দেবো।”

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা