ছবি: সান নিউজ
সারাদেশ

মাদ্রাসায় সভাপতি নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আমতলী ইসলামী কামিল মাদ্রাসার সভাপতি নিয়োগে অনিয়ম, স্বচ্ছতা বিবর্জিত সিদ্ধান্ত এবং অধ্যক্ষ কর্তৃক পাঠানো মনোনীত তালিকা উপেক্ষা করে বহিরাগত ব্যক্তি নিয়োগের অভিযোগে বিক্ষুব্ধ হয়ে উঠেছে স্থানীয় শিক্ষানুরাগী, ধর্মপ্রাণ মুসল্লি ও অভিভাবকমহল।

সোমবার (৮ ডিসেম্বর) এর প্রতিবাদে বিকেলে আমতলী বাজার সংলগ্ন মাদ্রাসা প্রধান সড়কে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী।

ক্ষমতার অপব্যবহার করে বহিরাগত লোককে সভাপতি করার অভিযোগ উঠে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সুনামের সাথে পরিচালিত এ মাদ্রাসার অধ্যক্ষ কর্তৃক নীতিমালা অনুযায়ী যে পরিচালক পদে তিনজনের নাম অনুমোদনের জন্য প্রেরণ করা হয়েছিল, তা সম্পূর্ণ উপেক্ষা করে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিরাগত একজন ব্যক্তিকে সভাপতি হিসেবে মনোনয়ন দিয়েছেন, যাকে এলাকার কেউ চেনেন না, জানেনও না। বক্তারা এটিকে প্রতিষ্ঠানের স্বার্থবিরোধী, স্বচ্ছতা ও শৃঙ্খলার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত বলে উল্লেখ করেন।

এ কর্মসূচিতে বক্তব্য রাখেন—মাদ্রাসার সাবেক অধ্যক্ষ পীর সাহেব আমতলী আলহাজ মাওলানা আবু বকর মোহাম্মদ আব্দুল্লাহ, বানিয়াখালী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মীর নজরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, হাসান মুন্সি সহ স্থানীয় ব্যবসায়ী নেতা, সমাজসেবক, অভিভাবক প্রতিনিধি এবং শিক্ষানুরাগীসহ আরও অনেকে।

বক্তারা প্রত্যাশা করেন, এই সিদ্ধান্ত বাতিল না করলে ভবিষ্যতে মাদ্রাসার শিক্ষার মান ক্রমশ ক্ষতিগ্রস্ত হবে এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অস্থিরতা তৈরি হবে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ৩ দফা দাবি পেশ করেন—

১. অধ্যক্ষ মনোনীত তালিকার বাইরে কাউকে সভাপতি করা যাবে না।
২. ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত বহিরাগত ব্যক্তির মনোনয়ন বাতিল করতে হবে।
৩. স্থানীয় প্রতিনিধিদের সমন্বয়ে নীতিমালা অনুযায়ী পুনরায় সভাপতি নিয়োগ করতে হবে।

যদি তাদের দাবি অবিলম্বে বাস্তবায়ন না হয়, তাহলে আগামী দিনগুলোতে আরও কঠোর আন্দোলন, এমনকি অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন— “আমাদের প্রতিষ্ঠান, আমাদের মর্যাদা— কোনোভাবেই বাহিরের লোকের হাতে তুলে দেওয়া যাবে না।”

এদিকে বিষয়টি নিয়ে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন নাগরিকরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। শত বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্তে উত্তাল হয়ে উঠেছে সাধারণ মানুষ। শিক্ষার মানোন্নয়ন, সুনাম ও স্বচ্ছতা রক্ষায় এলাকাবাসীর ন্যায্য দাবির প্রতি কর্তৃপক্ষের দ্রুত সাড়া এখন সময়ের দাবি।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা