ছবি: সংগৃহীত
জাতীয়

সাবেক ধর্মমন্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

নিজস্ব প্রতিবেদক: সাবেক ধর্মমন্ত্রী ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া গেলেন সেনাবাহিনী প্রধান

এক শোক বার্তায় মহান মুক্তিযুদ্ধ ও শিক্ষা বিস্তারে অধ্যক্ষ মতিউর রহমানের অবদানের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করেন তিনি।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, একুশে পদকপ্রাপ্ত এ শিক্ষানুরাগীর মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো। জাতি তাকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

আরও পড়ুন: সংলাপে বসছে বাংলাদেশ-যুক্তরাজ্য

রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

উল্লেখ্য, গতকাল রোববার (২৭ আগস্ট) রাত ১১ টায় ময়মনসিংহের ধোপাখোলা নেক্সাস কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ মতিউর রহমান। বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা