ছবি: সংগৃহীত
জাতীয়

২৮ অক্টোবরের ঘটনায় ৭ দেশের উদ্বেগ 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে রাজনৈতিক সমাবেশের সময় সহিংসতার ঘটনায় ৭ দেশের সরকারের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেই সাথে নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

আরও পড়ুন: আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন

সোমবার (৩০ অক্টোবর) ঢাকায় অবস্থানরত এই ৭ দেশের (অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, নরওয়ে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র) কূটনৈতিক মিশনের যৌথ বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে আমরা সকল পক্ষকে সংযম প্রদর্শন, সহিংসতা পরিহার ও একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি।

এর আগে শনিবার (২৮ অক্টোবর) দুপুর থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরুর আগে কাকরাইলে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়।

আরও পড়ুন: আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

সংঘর্ষের পরে তারা বিজয়নগর পানির ট্যাংক ও শান্তিনগর এলাকায় ছড়িয়ে পড়ে এবং এর এক পর্যায়ে এ মহাসমাবেশ পণ্ড হয়ে যায়।

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রক্তক্ষয়ী এ সংঘর্ষে পুলিশের ১ সদস্য ও যুবদলের ওয়ার্ড পর্যায়ের ১ নেতা নিহত হন। এছাড়া পুলিশের ৪১ ও আনসারের ২৫ জন সদস্যসহ আহত হয়েছেন অন্তত ২০ জন সাংবাদিক।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা