সংগৃহীত
জাতীয়

অবরোধে নেতৃত্ব দেবে কে

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি পুলিশ-সাংবাদিক কাউকেই ছাড় দেয়নি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তো জেলে, বাকি নেতারা পালিয়েছে। তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাবে তাদের অবরোধ কর্মসূচির নেতৃত্বে কে দিবে?

আরও পড়ুন: ইমাম সম্মেলনে শেখ হাসিনা

সোমবার (৩০ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভায় এসব কথা জানান তিনি।

ওবায়দুল কাদের জানায়, সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে। অন্যান্য দেশে যেভাবে হয়, আমাদেরও সেভাবেই হবে। কে আসলো, কে আসলো না তা বিবেচ্য নয়। বিএনপির লক্ষ্য নির্বাচনকে বানচাল করা। নিলে সহিংসতা করতো না।

তিনি আরও বলেন, বিএনপি আন্দোলনের নামে এমন কিছু দৃশ্যমান অপরাধ করেছে; যেটার কোনো ক্ষমা করা যায় না। তাদের নির্যাতন থেকে আমাদের নারী কর্মীরাও রেহাই পাইনি। অনেককেই তাদের পোশাক ধরে টানাটানি করেছে, আঘাত করেছে, মারধর করেছে, মাথা ফাটিয়ে দিয়েছে। তাদেরকে নিয়ে লেখার কারণে সাংবাদিকদের ওপর নির্যাতন করেছে।

আরও পড়ুন: ইসির সঙ্গে আইজিপির বৈঠক

আ’লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির এক দফা ভুয়া, তাদের আন্দোলনও ভুয়া। অনেকেই নাম ধরে বলেছে বিএনপি নামক দল আমরা করবো না। বিএনপি আন্দোলনের জন্য যেসব নেতাকর্মীদের টাকা দিয়ে ঢাকায় এনেছে, তারাই এখন বলছে তারেক রহমান ভুয়া, আন্দোলনও ভুয়া।

বিএনপি অবরোধের নামে জাতীয় সম্পদে আঘাত হানতে না পারে, সেজন্য তিনি দলীয় নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।

তিনি সবশেষে জানান, কোনো অবস্থাতেই আপনারা নিজেদের উপর নিয়ন্ত্রণ হারাবেন না। আওয়ামী লীগের কর্মীরা বিরোধী দলের ব্যর্থ কর্মসূচিতে সতর্ক রয়েছে। আমরা সবসময় শান্তিপূর্ণ অবস্থানে থাকবো।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা