ছবি: সংগৃহীত
জাতীয়

বিমানবন্দরে কথিত মার্কিন উপদেষ্টা আটক

নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দানকারী মিয়ান আরফিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: বিএনপি ঐতিহ্যগতভাবে সন্ত্রাসী সংগঠন

রোববার (২৯ অক্টোবর) দুপুরে তাকে আটক করা হয়। সে সময় তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য বর্তমানে ডিবি হেফাজতে নেয়া হয়েছে।

এ দিন দুপুরে রাজারবাগ পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে পরিচয় দেয়া ব্যক্তিকে গ্রেফতার করা উচিত বলে মনে করেন তিনি।

আরও পড়ুন: টানা ৩ দিন সর্বাত্মক অবরোধের ঘোষণা

তিনি আরও বলেন, বাইডেন এতো আহাম্মক নয় যে এরকম লোককে এখানে পাঠাবে। সে যদি সংঘর্ষের কথা বলে, তাকে সাথে সাথে গ্রেফতার করা উচিত। সে যেই হোক, কোনো বিষয় নয়। এটা একটা ভুয়া লোক, একে গ্রেফতার করা উচিত।

মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টার পরিচয় দেয়া ব্যক্তির বিষয়ে তিনি আরও বলেন, আমেরিকান মিশন বলেছে, তারা ওকে চিনে না। তার নামটা দেখে সন্দেহ হয়।

নিরাপত্তার লোকেরা চেক করলে ভালো। অন্য দেশে এসে সহিংসতার আহ্বান দেবে, এরকম লোককে গ্রেফতার করা উচিত।

আরও পড়ুন: মার্কিন উপদেষ্টা পরিচয় দেওয়া ব্যক্তি ভুয়া

উল্লেখ্য, শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে সমাবেশ করে বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী। এ দিন দুপুরের পর কাকরাইল এলাকায় বিএনপির সমাবেশে আসা লোকজনের সাথে আওয়ামী লীগের সমাবেশগামী লোকজনের সংঘর্ষ হয়।

এছাড়া প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনা ঘটে। এ সময় একদল যুবক কাকরাইলের আইডিইবি ভবনে ঢুকে কয়েকটি মাইক্রোবাসে আগুন লাগিয়ে দেয়।

আরও পড়ুন: লালমনিরহাটে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

পরে পুলিশ বিএনপি নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে দেয়া শুরু করলে এক পর্যায়ে নয়াপল্টনের তাদের মহাসমাবেশ পণ্ড হয়ে যায়।

এ সময় ধাওয়া খেয়ে নেতাকর্মীরা চারদিকে ছড়িয়ে পড়েন এবং নয়াপল্টন, পুরানা পল্টন মোড় ও আশপাশের বিভিন্ন স্থানে বিএনপি-পুলিশ-আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ হয়।

এসব ঘটনায় বিএনপির বহু নেতাকর্মীর পাশাপাশি অনেক পুলিশ সদস্য ও সাংবাদিক আহত হন। এছাড়া নয়াপল্টন এলাকায় ১ পুলিশ সদস্যও নিহত হন। এ দিন পুলিশি বাধায় সমাবেশ পণ্ড হওয়ার প্রতিবাদে আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা