সংগৃহীত
জাতীয়

কূটনীতিকদের পরিস্থিতি ব্রিফ করবেন 

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঢাকায় বিদেশি কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের ব্রিফ করবে।

আরও পড়ুন: বিমানবন্দরে কথিত মার্কিন উপদেষ্টা আটক

সোমবার (৩০ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদেশি কূটনীতিকদের ব্রিফি করবেন। সরকারের গুরত্বপূর্ণ মন্ত্রণালয়ের কিছু মন্ত্রীর এতে উপস্থিত থাকার কথা রয়েছে।

কূটনৈতিক একটি সূত্র বলেছে, রোববার (২৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় বিদেশি কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছে। চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কূটনীতিক ও বিদেশি সংস্থা প্রধানদের জানাতে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। ২৮ অক্টোবর সরকারের পক্ষ থেকে বিএনপির সমাবেশ ঘিরে ঘটে যাওয়া ঘটনাগুলো তুলে ধরা হবে। ঐ দিন বিএনপি বা এর সমমনা দলগুলো যেসব তাণ্ডব চালিয়েছে, বিশেষ করে পুলিশ প্রশাসনের ওপর হামলাসহ প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ, পুলিশ হাসপাতাল, পুলিশ বক্সে হামলার তথ্য তুলে ধরা হবে।

আরও পড়ুন: মার্কিন উপদেষ্টা পরিচয় দেওয়া ব্যক্তি ভুয়া

কূটনৈতিক সূত্রগুলো আরও জানিয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির অন্য যেসব নেতাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে সরকার কূটনীতিকরা প্রশ্ন তুললে তার ব্যাখ্যা দেবে। পররাষ্ট্রমন্ত্রী এক্ষেত্রে ব্রিফিংয়ে নেতৃত্ব দেবেন। পাশাপাশি ব্রিফিংয়ে আইনমন্ত্রী আনিসুল হক ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাতের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

কূটনীতিকদের ব্রিফিংয়ের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এটা রুটিন ওয়ার্ক। পররাষ্ট্র মন্ত্রণালয় নানান সময়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করে থাকে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা