সংগৃহীত ছবি
সারাদেশ

লক্ষ্মীপুরে সাংবাদিকের উপর হামলা 

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়ায় পেশাগত কাজে যাওয়ার পথে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা করেছে দৃর্বৃত্তরা। এসময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে আহত ও গুলিবিদ্ধ হয় দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন ও প্রচার সম্পাদক ফয়সাল মাহমুদ।

আরও পড়ুন: পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

সোমবার (৩ফেব্রুয়ারী) বিকালে দত্তপাড়া ডিগ্রী কলেজ সংলগ্ন গণেষ শ্যামপুর এলাকায় এমন ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার বিকালে হামলা ও মারধরের শিকার ভুক্তভোগী এক পরিবারের ফোন কলে ঘটনাস্থলে যাওয়ার পথে মুখোশদারী ৮-১০জন দুর্বৃত্ত সাংবাদিকদের গতিরোধ করে। এসময় কিছু বুঝে ওঠার আগেই সাংবাদিক রফিকুল ইসলাম ও আলাউদ্দিনকে বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে এবং সাংবাদিক আবদুল মালেক নিরব ও ফয়সাল মাহমুদকে দুজন দুর্বৃত্ত মিলে অস্ত্র তাক করে রাখে। এসময় সাংবাদিকদের মোবাইল ফোন, মানিব্যাগ পরিচয় পত্র, টাকা নিয়ে যায়। পরে তারা এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয় রফিকুল ইসলাম, মোহাম্মদ আলাউদ্দিন এবং ফয়সাল মাহমুদ গুলিবিদ্ধ হয়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার কমলাশীষ রায় বলেন, আহত অবস্থায় তিন জন হাসপাতালে এসেছে। এদের মধ্যে দুজন মাথায় এবং হাতে আঘাত রয়েছে। অন্যজনের পায়ে এবং কানে আঘাত রয়েছে, গুলিবিদ্ধ কিনা পরীক্ষা-নিরিক্ষা করে জানা যাবে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার হামিদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এমন ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে লক্ষ্মীপুর প্রেসক্লাব। জড়িতদের চিহৃিত করে গ্রেফতারের ২৪ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা