সংগৃহীত ছবি
সারাদেশ

মহর্ষি মনোমোহন দত্ত ও তার ভাবদর্শন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি : অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্রের আয়োজনে মহর্ষি মনোমোহন দত্ত ও তার ভাবদর্শন শীর্ষক এক সেমিনার গত শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিল্প সমালোচক রফিক সুলায়মান।

প্রধান অতিথি ছিলেন ‘মহর্ষি মনোমোহন দত্ত আশ্রম’র অধ্যক্ষ সাধ্বী শংকরী দত্ত। বাংলাদেশ রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক ড. শাহ মোহাম্মদ সানাউল হকের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কবি ও কথাশিল্পী অ্যাডভোকেট মানিক রতন শর্মা, কবি আমির হোসেন, কবি ও সাংবাদিক রুদ্র মোহাম্মদ ইদ্রিস।

এসময় বক্তব্য রাখেন, কবি আব্দুল মান্নান সরকার, কবি জয়দুল হোসেন, অধ্যাপক মানবর্দ্ধন পাল, অধ্যাপক মুসলেম উদ্দিন সাগর, অধ্যাপক এম এ হানিফ, কবি ও অধ্যাপক মহিবুর রহিম, কবি ও গীতিকার আ. রহিম, সাদমান শাহিদ, স্বরূপ রতন দত্ত, দেবাশীষ দাশ সোহেল, কসবা প্রেসক্লাব সভাপতি সোলেমান খান, শারমিন সুলতানা, নির্মল বর্মণ প্রমুখ।

আরও পড়ুন : ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৩ বন্ধুর

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্রের সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়ুন কবীর।

সেমিনারে বক্তারা বলেন, মহর্ষি মনোমোহন দত্তের ভাবদর্শন আমাদের লোকজ ঐতিহ্যের উত্তরাধিকার। তিনি একটি অসাম্প্রদায়িক সমাজব্যবস্থার চিন্তা করতেন। তার কর্ম ও সমাজদর্শন বর্তমান সময়ে অনেক বেশী প্রাসঙ্গিক। আমাদের দায়িত্ব হলো তাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া। এর দায়ভার সমাজ এবং রাষ্ট্রকেও নিতে হবে।

বক্তারা আরও বলেন, তার রচিত মলয়া সঙ্গীত বাংলা সাহিত্যের এক অমুল্য দলিল। অথচ তা নানা কারণে আজ উপেক্ষিত। তার এই বিশাল কর্মকে উপেক্ষা করে বাংলার লোকজ সাহিত্য সমৃদ্ধ হতে পারে না। কাজেই তার সৃষ্টিকে বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে হবে।

প্রসঙ্গত, সেমিনারটির ফলে মহর্ষি মনোমোহন দত্ত ও তার মলয়া সঙ্গীত নিয়ে কিছু জনশ্রুতির সত্য উদঘাটন সম্ভব হয়েছে। এরফলে আগামীদিনে একটি পরিচ্ছন্ন মলয়া ইতিহাস জানা সহজ হবে বলে মনে করেন বক্তারা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা