সংগৃহীত ছবি
সারাদেশ

পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি : চট্টগ্রাম নগরের পূর্ব নাসিরাবাদ এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।

আরও পড়ুন : ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে নগরের বায়েজিদ বোস্তামী সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন তারা। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছে। তারা যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।

আরও পড়ুন : ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৩ বন্ধুর

শ্রমিকরা বলেন, এক বছর ধরেই শ্রমিকদের বেতন নিয়ে গড়িমসি করছে মালিকপক্ষ। সর্বশেষ ৩ মাস ধরে তাদের বেতন পরিশোধ করা হচ্ছে না। বেতনের নিশ্চয়তা না পেলে তারা সড়ক ছাড়বেন না।

বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) হেলাল হোসেন বলেন, ‘শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে পুলিশ বিষয়টি সমাধানের চেষ্টা করছে।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা