সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ২

জেলা প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে ট্রেনের ধাক্কায় একটি পাথরবোঝাই ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছে।

আরও পড়ুন : ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু

রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর রেলগেটে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকের হেলপার পঞ্চগড় তেতুলিয়া উপজেলার ভোজনপুর গ্রামের আরিফ হোসেন ও নিহত ট্রাকচালকের পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন : ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৩ বন্ধুর

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে জয়পুরহাটগামী একটি পাথরবোঝাই ট্রাককে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে হেলপার নিহত হন। গুরুতর আহতাবস্থায় পুলিশ ট্রাকচালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকচালকের মৃত্যু হয়। ঘটনার সময় রেলগেটে কোনো গেটম্যান ছিল না।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা