সংগৃহীত ছবি
সারাদেশ

দারীপুরে পৌরসভার অবৈধভাবে খাল দখলে উদ্ধার অভিযান

এসআর শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে পৌর শহরের অবৈধ ভাবে দখল হওয়া শত বছরের ঐতিহ্যবাহী ‘সৈয়দারবালী খাল’ উদ্ধারের অভিযান পরিচালনা করছেন পৌর প্রশাসন।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে মাদারীপুর পৌরসভার প্রশাসক ও উপ-সচিব মো. হাবিবুল আলম এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট সেবক মন্ডলের নেতৃত্বে পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের মাতুব্বর বাড়ি মসজিদ থেকে ঋষিবাড়ি পর্যন্ত দুই কিলোমিটার খালটির অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।

আরও পড়ুন: ঢাবির অধিভুক্তি বাতিল হচ্ছে ৭ কলেজ

এ সময় উপস্থিত ছিলেন- মাদারীপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াস, মেডিকেল অফিসার ডা. হরষিত বিশ্বাস, নগর পরিকল্পনাবিদ আরাফাত জামানসহ বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্য ।

এই খালটি প্রায় গত ৩০ বছর যাবত অবৈধ দখল হওয়ায় পানি চলাচল বন্ধ হয়ে যায়। এখন খালটি মুক্ত হওয়ায় সৈদারবাবালী-পানিছত্র ও শকুনী (আংশিক) এলাকার প্রায় ১০ হাজার পরিবার জলাবদ্ধতা থেকে নিরসন পাবে।

মাদারীপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াস বলেন, আমরা শহরের যতগুলো খাল রয়েছে। সবগুলো খালের তালিকা তৈরী করেছি। যেসব খাল দিয়ে এখন আর পানি প্রবাহ হয় না। সবগুলো খালই দ্রুত সময়ের মধ্যেই উদ্ধার অভিযান পরিচালনা করে খালগুলোতে পানি প্রবাহ নিশ্চিত করে খালগুলোকে বাঁচিয়ে রাখার পাশাপাশি মানুষের জলাবদ্ধার দুর্ভোগও কমিয়ে আনবো। ইতোমধ্যে আমরা সৈয়দারবালী খালের শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছি। এই ধারা অব্যাহত থাকবে।

আরও পড়ুন: ঢাবি ও ৭ কলেজের ঘটনাটি অপ্রতাশিত

মাদারীপুর পৌরসভার প্রশাসক ও উপ-সচিব মো. হাবিবুল আলম বলেন, শত বছরের এতিহ্যবাহী ‘সৈয়দারবালী খাল’টি অবৈধভাবে দখল হয়ে পানি প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল। এতে দীর্ঘদিন যাবত এই এলাকার মানুষেরা জলাবদ্ধতায় থাকত। আমরা খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করছি এবং অনেকে নিজ উদ্যোগে সরিয়ে নিচ্ছে। পর্যায়ক্রমে আমরা শহরের সবগুলো খালই উদ্ধার অভিযান শুরু করব। যাতে শহরে জলবাদ্ধতা তৈরী না হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা