ছবি: সান নিউজ
সারাদেশ

মাদক, হত্যা, অস্ত্রসহ ২১ মামলার আসামি বাবুর শাস্তির দাবিতে বিক্ষোভ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে মাদক, হত্যা, অস্ত্র ও মারামারিসহ ২১ মামলার আসামি আলোচিত বাবু মিজি (৩০) এর শাস্তির দাবিতে স্থানীয় জনতা বিক্ষোভ করেছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের ফটকের সামনে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে এলাকাবাসী স্বাক্ষরিত স্বারকলিপি জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর প্রদান করেন।

এর আগে মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর ও পশ্চিম দেওভোগ এলাকাবাসীর ব্যানারে শতাধিক নারী-পুরুষ একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের ফটকের সামনে জড়ো হন। এবং মানববন্ধন চলাকালীন শিউলি বেগম এসে হুমকি প্রদান করে— এখানে যারা এসেছেন তাদের দেখে নেবেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর বাদশা সিকদার, জেলা বিএনপি সাবেক সদস্য মো. গোলজার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন তালুকদার ভুলু, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান গাজী, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. গিয়াস উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, বাবু মাদক ও হত্যার একাধিক মামলার আসামি। তিনি একাধিক মামলা চলাকালীন গ্রেফতার হলে আবার জামিনে বের হয়ে পুনরায় মাদক বিক্রিতে লিপ্ত হন। যেহেতু আটক আছেন, তিনি যেন জামিনে আর বের হতে না পারেন— প্রশাসনের কাছে আকুল আবেদন রইল। এছাড়াও এলাকায় যারা এখনও মাদক ব্যবসার সাথে জড়িত তাদের আইনের আওতায় আনার দাবি করেন।

একাধিক এলাকাবাসী জানান, বাবুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এসব ঘটনায় ভুক্তভোগীরা ন্যায়বিচার না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন। এবং বাবুর পরিবারের অন্যান্য সদস্যদের আটকের আহ্বান জানান। আরও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেন।

এদিকে, ওই এলাকায় বাবু মিজি কারাগারে থাকা অবস্থায় আরও একাধিক মাদক কারবারি সৃষ্টি হয়েছে। তাদেরও আইনের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী।

প্রসঙ্গত, গত ২ ডিসেম্বর বিকেলে হত্যা, মাদক, অস্ত্র ও মারামারিসহ ২১ মামলার আসামি বাবু মিজিকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। এরপর থেকে বাবু মিজি এখন জেলহাজতে রয়েছেন। তিনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বৈখর এলাকার মৃত আফিজ উদ্দিন সরকারের ছেলে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা