ছবি: সান নিউজ
সারাদেশ

বোয়ালমারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা ও গণকবরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থাসহ ‌‌ সর্বস্তরের মানুষ।

দিবসটি উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে বোয়ালমারী উপজেলা প্রশাসন নানা কর্মসূচি পালন করে, এর মধ্যে সকাল ১০টা দিবসটির তাৎপর্য ও শিক্ষা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আলভির রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা নাজমুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল আহমেদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের আজকের দিনে পাক-হানাদার বাহিনী ও তাদের দোসররা বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় সংযোজিত করেছিল। মুক্তিযুদ্ধে আমাদের বিজয়ের প্রাক্কালে বর্বর পাকবাহিনী পরাজয় নিশ্চিত জেনে মেতে ওঠে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে। প্রতিহিংসার বশবর্তী হয়ে তারা হত্যা করে জাতির অনেক কৃতী সন্তানকে। এ হত্যাযজ্ঞের একটি বড়ো উদ্দেশ্য ছিল স্বাধীনতা লাভ করতে যাওয়া বাঙালি জাতিকে মেধাশূন্য করে ফেলা।

এর আগে সকাল ৯টার বোয়ালমারী কলেজ রোডস্থ গণকবরের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দফতর, মুক্তিযোদ্ধারা।

এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা