সংগৃহীত ছবি
সারাদেশ

বেনাপোল সানরাইজ স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলের স্বনামধন্য ও সর্ববৃহৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সানরাইজ পাবলিক স্কুলে বার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় বিদ্যালয়ের ১ম শ্রেণী থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

আরও পড়ুন : টেকনাফে উদ্ধার ১৯ রোহিঙ্গা

মঙ্গলবার (২১ জানুয়ারি) বেনাপোলের দিঘীরপাড়ে অবস্থিত সানরাইজ পাবলিক স্কুলের সাংস্কৃতিক পরিষদের আয়োজনে স্কুল প্রাঙ্গণে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকল শিক্ষার্থীদের ৫টি বিভাগে ভাগ করে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়।

আরও পড়ুন : গৃহবধূকে হত্যা করে ডাকাতি

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসা শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরা আনন্দ প্রকাশ করে জানান, বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি এমন আয়োজন সন্তানদের মেধা বিকাশ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এমন ব্যতিক্রমধর্মী আয়োজন করার জন্য তারা শিক্ষকদের ধন্যবাদও জানান।

এ বিষয়ে স্কুলের সহকারী প্রধান শিক্ষক ইমামুল ইসলাম জানান, আমাদের বিদ্যালয়ের সাংস্কৃতিক পরিষদ প্রতি বছরেই চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি আবৃতি, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করে থাকেন। এতে করে শিক্ষার্থীদের নানা রকম প্রতিভার বিকাশ ঘটে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা