সংগৃহীত ছবি
সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ৩

জেলা প্রতিনিধি: নাটোর জেলায় লালপুরে ট্রাকের চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার সেকচিলান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ধলা হিন্দুপাড়া গ্রামের শ্রী শিবেনের ছেলে শ্রাবণ মজুমদার (১৮), শ্রী রতনের ছেলে স্বপন (১৯) ও সোনাইডাঙ্গা গ্রামের বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার (১৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ বন্ধু একটি মোটরসাইকেলে করে ধলা হিন্দুপাড়া যাচ্ছিলেন। সেকচিলান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই শ্রাবণ ও বিধান নিহত হন। গুরুতর আহত স্বপনকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, তারা বিষয়টি নিয়ে কাজ করছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা