সংগৃহীত ছবি
সারাদেশ

বোমার আঘাতে পা উড়ে যাওয়া সেই যুবকের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মদি গ্রামে বোমা বিস্ফোরণে পা উড়ে যাওয়া শাওন মাতুব্বরের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে ড্রামট্রাক চাপায় নিহত ২

সোমবার (২০ জানুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। নিহত শাওন মাতুব্বর (২২) সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মদি গ্রামের জাহাঙ্গীর মাতুব্বরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মদি গ্রামের হায়াত ধুলকির সাথে একই এলাকার সজীব হাওলাদারের বিরোধ দীর্ঘ দিন ধরে চলে আসছে। এরই জেরে রোববার রাত ৮টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। এ সময় বেশ কয়েকটি বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। বোমার আঘাতে শাওন মাতুব্বর নামে এক যুবকের পা উড়ে যায়। এছাড়া সংঘর্ষে আহত হয় আরো ৯ জন। গুরুতর শাওনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়ন রাখা হয়েছে।

এ দিকে মাদারীপুর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, বোমা বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন একজন মারা গেছে। এখনো নিহতের পরিবার থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। পেলে ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা