সংগৃহীত ছবি
সারাদেশ

টেকনাফে উদ্ধার ১৯ রোহিঙ্গা

জেলা প্রতিনিধি: টেকনাফে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে মানবপাচারকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১২ শিশুসহ ১৯ রোহিঙ্গাকে।

আরও পড়ুন: শীতে কুড়িগ্রামের জনজীবন বিপর্যস্ত

মঙ্গলবার (২১ জানুয়ারি) তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রোহিঙ্গাদের মধ্যে ৫ জন পুরুষ, ২ জন নারী ও ১২টি শিশু রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- জাফর আলম (৩০), মুজিব উল্লাহ (৩২) এবং হামিদ উল্লাহ (৩২)। তারা সবাই পূর্ব কচ্ছপিয়া এলাকার বাসিন্দা।

কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় গত রাতে অভিযান চালানো হয়। মানবপাচারকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় ১২ শিশুসহ ১৯ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় টেকনাফ থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়েছে। মানবপাচারের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে তদন্ত চলমান।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা